বড়_আপু_যখন_বউ

লেখকঃ মন পাখি

পর্বঃ০২


তারপর রিমঝিম আপু আমার কাছে এসে আমার মুখের সামনে খাবার ধরলো ৷৷

* নে খেয়ে নে ৷ (রিমঝিম আপু)

* করুনা করছেন ? (আমি)

* করুনার কি দেখলি ৷ (একটু রেগে রিমঝিম আপু)

* যা করছেন সবি তো করুনা।। না হলে একদিনের চেনা জানায় আপনি আমাকে এখানে খাওয়াইতে নিয়ে আসতেন না। এটা করুনা ছাড়া কি ? (আমি)

রিমঝিম আপু রাগ করে সব খাবারে পানি ঢেলে দিলো ৷৷ 

* চল খেতে হবে না তোকে ৷ (আপু)

বিল দিয়ে আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো ৷ 

* বাসায় চলে যা ৷ (রিমঝিম আপু)


আমি কিছু না বলে ওখান থেকে হাটতে ধরলাম ৷

কি মেয়েরে বাবা নিজেই ডাকলো আবার নিজেই তারিয়ে দিলো ৷

বড়লোক তো তাই মনে হয় অন্যের জীবন নিয়ে চিন্তা করে না ৷ শুধু নিজের মর্জিতে সবাই কে চালাতে চায় ৷ কি জন্য যে কলেজে আসলাম ৷৷(মনে মনে ভাবলাম আমি) 


ভালো লাগছিলো না তাই আর বাসায় গেলাম না ৷ দুইটা সিগারেট কিনে নদীর পারে গিয়ে বসলাম ৷

সিগারেট ধরিয়ে গাছের নিচে বসে নদির পানি চলা চল দেখতে লাগলাম ৷ 

একটু পর ফোনটা বেজে উঠলো ৷ আননোন নাম্বার ৷ ফোনটা রিসিভ করলাম ৷ 

ফোনটা রিসভ করার পর ওপাশ থেকে একটা মেয়েলি কন্ঠ শুনতে পেলাম।কথা শুনে বুঝতে পারলাম রিমঝিম আপু

* কই আছিস (রিমঝিম আপু)

* কে আপনি ? (না চেনার ভান করে আমি)

* কই আছিস সেটা বল এসে দেখাচ্ছি আমি কে !(রিমঝিম আপু)

* নদীর ধারের গাছের নিচে বসে আছি । (আমি)

* দাড়া আমি আসছি কোথাও যাবি না ৷ (রিমঝিম আপু)


প্রায় ১০ মিনিট পর রিমঝিম আপু আসল ৷ 

* এখানে কি করিস ? (রিমঝিম আপু)

* বসে আছি ৷ কেন বলুন তো ৷ (আমি)

* তোর হাতে ওটা কি ? (রিমঝিম আপু)

* কই কিছুই তো নয় ৷ (আমি)

* সত্যি বল হাতে কী ? ( রিমঝিম আপু)

* সিগারেট ৷ (আমি)


আপু সিগারেট টা নিয়ে ফেলে দিলো আমার হাত থেকে ৷


* আজকের পর থেকেদিন ও জেনো আমার সামনে সিগারেট খাওয়া না দেখি ৷ (রিমঝিম আপু)


কিছু না বলে চুপ করে রইলাম বসে রইলাম ৷


* বাসায় যাবি না ? (রিমঝিম আপু)

* বাসায় গিয়ে কি করবো ? (আমি)

* বাসায় গিয়ে নাচবি আর কী করবি !! (রিমঝিম আপু)

* আমার বাসায় যেতে ইচ্ছে করছে না ৷ (আমি)


আপু আমার পাশে বসে পরলো ৷ তারপর বললো ৷

* সরি '' তখন তোকে রাগ দেখানোর জন্য (রিমঝিম আপু)

* এসব কথা বাদ দেন তো অভ্যাস আছে আমি কিছু মনে করি নি । (আমি)

* হুম আসলে তুই তখন ওই কথাটা বলার পর মেজাজটা খুব খারাপ হয়ে গেছিলো ৷৷ (আপু)

* ভূল তো কিছু বলেছিলাম না ৷ (আমি)


রিমঝিম আপু আমার দিকে তাকালো


* কি বলবি আবার বল কিন্তু এই কথাটা জেনো তোর মুখে আর কোনোদিন না শুনি বুঝলি ৷ (রিমঝিম আপু)

* হুম বুঝলাম ৷ আপনি বাসায় যাবেন না ? (আমি)

* যাব ৷ কিন্তু এটা বল তুই আমাকে আপনি করে বলিস কেনো ? (রিমঝিম আপু)

* তাহলে কি বলবো ? (আমি)

* তুমি করে বলবি ৷ (রিমঝিম আপু)

* আপনি আমার সিনিয়র আপনাকে আপনি বলেই ডাকা আমার মনে হয় উচিত হবে ।। (আমি)

* বলছি না আপনি বলবি না কানে কথা যায় না তোর (জোরে চিল্লানি দিয়ে আপু)


রিমঝিম আপুর চিল্লানি শুনে বুক টা কেপে উঠলো ৷ খুব ভয় পেয়ে গেয়েছিলাম ৷৷


* আচ্ছা ডাকবো না ৷ আজ থেকে তুমি বলেই ডাকবো ৷ (আমি)

* হুম মনে থাকে জেনো ৷  (রিমঝিম আপু)


অনেক্ষন ধরে দুজনে চুপচাপ বসে রইলাম ৷ 

নদীর ধারে হালকা বাতাস বইছে খুব সুন্দর লাগছে  ৷৷


* জানো রিমঝিম আমার বাবা আমাকে ছোট থাকতে বিকেল করে প্রতিদিন এখানে ঘুরতে নিয়ে আসতেন আমাকে ৷ (আমি)

* মন খারাপ করিস না ৷ দেখবি তোর সাথে এখন থেকে যা হবে সব ভালো হবে ৷ (রিমঝিম আপু)


হটাৎ করে রিমঝিম আপু আমার কাধে মাথা রাখলো  । ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো ৷ আমি চুপ করে রইলাম ৷৷ 


* আজ থেকে কখনো নিজেকে একা মনে করবি না । এখন থেকে সব সময় আমাকে তোর পাশে পাবি কথা দিলাম ৷৷  (রিমঝিম আপু)

আমি কিছু না বলে একটা মুচকি হাসলাম ৷ আমার মুখের দিকে রিমঝিম আপু বললো

কি হলো হাসছিস কেনো ? (আপু)

* না এমনি ৷  (আমি)

* চল এখন বাসায় যাবো  (রিমঝিম আপু)

* হুম চলো ৷  (আমি)


রিমঝিম আপু আমাকে রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেলো ৷ দোকান থেকে কিছু খাবার কিনে রাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম ৷৷ 

তারপর ল্যাপটপ টা নিয়ে কাজ করতে লাগলাম ৷ 

একটু পর ফোনটা বেজে উঠলো ৷ ফোনটা ধরলাম ৷৷


* কি করিস এখন ? ((রিমঝিম আপু)

* এই তো ল্যাপটপে বসে কাজ করি ৷ (আমি)

* খেয়েছিস কিছু ? (আপু)

* হুম খেয়েছি ৷ (আমি)

* ওহ ভালো আচ্ছা রাখছি কাল কলেজে আসবি কিন্তু ?  (রিমঝিম আপু)

* ওকে আসবো ৷ (আমি)


ফোনটা রেখে দিলাম আমি আবার কালকে কলেজে যাব ৷ যে প্যারা নিলাম হুদাই সেই প্যারা আবার নিতে যাবো ৷৷ (আমি মনে মনে)

কাজ শেষ করে আর বাইরে বের হলাম না বাসায় কাটিয়ে দিলাম ৷৷

রাতে রান্না করে খেয়ে নিজের কাজ করতে লাগলাম ৷ সকালে ফোনটা বেজে উঠলো ৷৷ 


ফোনের নাম্বার না দেখেই কানের কাছে নিলাম ৷

* হ্যালো কে বলছেন ? (আমি)

* কই রে তুই ? (রিমঝিম আপু)

* বাসায় শুয়ে আছি ৷ (আমি)

* এখনো ঘুমাচ্ছিস কয়টা বাজে খেয়াল আছে ৷৷ (রিমঝিম আপু)

* কয়টা (ঘুমের ঘোরে আমি)

* ৯ টা বাজে তারাতাড়ি কলেযে আয় (রিমঝিম আপু)

* না কলেযে যাব না ভালো লাগছে না ৷ (বলেই ফোনটা কেটে দিয়ে আবার ঘুমিয়ে পরলাম)


প্রায় ২০ পর কলিং বেলের শব্দ পেলাম ৷

আমার বাসায় তো কেউ তেমন আসে না ৷

ঘুম ঘুম চোখে গিয়ে দরজাটা খুলে দিয়েই 

চমকে গেলাম। কারন রিমঝিম আপু দারিয়ে ৷৷


* আরে তুমি এখানে ? (আমি)

* তোকে না বলেছিলাম কলেজে আসতে ৷ (রিমঝিম আপু)

* ভালো  লাগছিলো না তাই যেতে চাচ্ছিলাম না ৷ তুমি আমার বাসা চিনলে কীভাবে ? (আমি)

* কাল তোকে নামিয়ে দিছিলাম যেখানে ওই রাস্তা দিয়ে আসলাম ৷৷ তারপর একটা লোককে জিজ্ঞেস করায় বলে দিলো ৷৷ (রিমঝিম আপু)

* তোমার এখানে আসাটা ঠিক হয় নি।। লোকে কি ভাববে আর আমি এখানে একা থাকি বুঝতেও তো পারছো ৷ (আমি)

* ওতো বুঝে লাভ নেই সর ভিতরে যেতে দে ৷  (রিমঝিম আপু)


আমি কিছু বলার আগেই  রিমঝিম আপু ভিতরে ঢুকে পরলো ৷

* তোর বাসাটা তো বেশ সুন্দর ৷ (রিমঝিম আপু)

* আমার আব্বু এটা আমার জন্য রেখে গেছেন ৷ (আমি)

* ওহ ভালো , তারাতাড়ি রেডি হয়ে নে । একসাথে খাওয়া করবো খাবার নিয়ে এসেছি ৷৷ (রিমঝিম আপু)

আমি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম ৷

কারন যত তারাতাড়ি সম্ভভ তাকে এই বাসা থেকে বিদায় করতে হবে।। আমার তো কিছু না।। কিন্তু মানুষ তার নামে খারাপ কথা বলতে পারে প

রেডি হয়ে এসে দেখি রিমঝিম আপু খাবার নিয়ে বসে আছে ৷৷ দুজনে বসে খেয়ে নিলাম ৷৷ 

 

 আপু শুধু বক বক করেই যাচ্ছোাআর আমি ভাবতিছি কখন সে এখান থেকে যাবে ৷ তারাতাড়ি খাওয়া শেষ করলাম ৷


* এখন চল তো আমার সাথে ৷ (রিমঝিম আপু)

* কোথায় যাবো ? (আমি)

* কাজী অফিস আজ তোকে বিয়ে করবো (রিমঝিম আপু)


চলবে

কেমন লাগলো জানাতে ভুলবেন না ৷ আগের পর্ব আমার আইডিতে দেওয়া আছে ৷

ধন্যবাদ

Comments

Popular posts from this blog

# How Many Teaspoons is 30 milliliters

Make Money From Picoworkers