part3

 বড়_আপু_যখন_বউ

লেখকঃ মন পাখি

পর্বঃ০৩


* কাজী অফিস আজ তোকে বিয়ে করবো (রিমঝিম আপু)

* কি বলছো এসব তোমার মাথা ঠিক আছে !! (আমি)

* আমাকে বিয়ে করবি না কেন।। আমি কি দেখতে খারাপ ? (রিমঝিম আপু)

* না সেটা না। কিন্তু তোমার সাথে আমার যায় না (আমি)

* তাই নাকি । কিন্তু আমি যে তোকেই বিয়ে করবো (মুচকি হেসে)


রিমঝিম আপুর কথা গুলো শুনে চোখ আকাশে ৷ এক ভাবে তার দিকে তাকিয়ে আছি ৷৷


* আরে ভ্যাবাচেকা খেয়ে গেলি নাকি। আমি তো মজা করছিলাম তোর সাথে (রিমঝিম আপু)

আপুর কথা শুনে কিছুটা সস্তি পেলাম ।। 

* কই যাবে এখন (আমি)

* আজ তোকে গুছিয়ে আনবো (রিমঝিম আপু)

* মানে বুঝলাম না (আমি)

* মানে তোর এই চুলের ডালা কাটতে হবে। খারাপ লাগছে দেখতে তোকে ৷ (রিমঝিম আপু)

* লাগবে না আমি এরকমি ঠিক আছি (আমি) 

* আর একবার লাগবে না বললে থাপ্পড় মেরে গাল লাল করে দিব ৷ (রিমঝিম আপু)


আপুর কথা শুনে চুপ হয়ে গেলাম ৷ তারপর দুজনে বেরিয়ে পরলাম ৷৷

রিমঝিম আপু গাড়ি চালাচ্ছে আর আমি চুপচাপ বসে আছি ৷৷ 


* কি হলো চুপচাপ বসে আছিস যে কিছু তো বল ৷ (রিমঝিম আপু)

* কী বলবো ? (আমি)

রিমঝিম আপু সেলুনে নিয়ে গিয়ে আমার চুলের স্টাইল করিয়ে দিলো ৷ তারপর দুজনে শপিং মলে গেলাম ৷৷


* এখানে কেনো আসছো ? (আমি)

* শপিং করবো ৷ (রিমঝিম আপু)

* ও আচ্ছা কি কিনবেন ? (আমি)

* আবার আপনি বলিস ! (একটু রাগ দেখিয়ে আপু,)

* সরি। আসলে আমার আপনি বলাটাই বেশি ভালো লাগে ৷ (আমি)

* আরেক বার বলে দেখিস দাত ভেংগে দিবো ৷ (রিমঝিম আপু)

* আচ্ছা বাদ দেও তো ৷ কি কিনবা তারাতাড়ি কিনো ৷ (আমি)

* আমি নিজের জন্য কিনবো কে বললো ৷ তোর জন্য কিনবো ৷ (রিমঝিম আপু)

* আমার জামা কাপড়েও কিনবে কেনো ? (আমি)

* এমনি আমার ইচ্ছে হয়েছে তাই ৷ (রিমঝিম আপু)

* কিন্তু আমার কিছু লাগবে না ৷ (আমি)

* বেশি কথা বলবি না ৷ (রিমঝিম আপু)


তারপর রিমঝিম আপু নিজে পছন্দ করে শার্ট প্যান্ট কিনলো ৷ আমি গিয়ে বিল দিয়ে দিলাম ৷ 

রিমঝিম আপু বিল দিতে গিয়ে ঘুরে আসলো ৷


* তোকে বিল দিতে কে বলছে ? (রিমঝিম আপু)

* আমার জিনিস তাই আমি বিল দিলাম ৷ (আমি)

* কেন আমি কি বলছি তোকে টাকা দিতে (রিমঝিম আপু)

* না এমনি দিলাম ৷ (আমি)

* আরেকদিন যদি পাকনামি করিস তাহলে বুঝতে পারবি ৷ চল এখন (রিমঝিম আপু)


রিমঝিম আপু আর কোনো কথা বললো না ৷

রেস্টুরেন্ট গিয়েও আপু কোনো কথা বলছে না ৷৷ মুখে রাগের ছাপ দেখা যাচ্ছে ৷ রিমঝিম আপু ধিরে ধিরে আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করছে ৷ প্রথমের দিকে খারাপ লাগলেও তার শাসন গুলো এখন খুব ভালো লাগে ৷ পুরোনো কিছু স্মৃতি জেগে উঠছে ৷৷


* এখনো রাগ করে আছো ? (আমি)

* চুপ (আপু)

* কি হলো সরি আমি বুঝতে পারি নি সত্যি (আমি)

* হইছে আর সরি বলতে হবে না ৷ (রিমঝিম আপু)


তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম ৷প

এবার বিল দিতে গেলাম না ? ফ্রিতে বকা খাওয়ার শখ নেই আমার ৷ রিমঝিম আপু আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেলো ৷

বিকেলে আর বাসা থেকে বের হলাম না কাজ ছিলো ৷ তাই রাতে খাওয়া করে ঘুমিয়ে পরলাম ৷

সকালে ফোনের রিংটোন শুনে ঘুম ভেংগে গেলো ৷৷ ফোনটা হাতে নিয়ে দেখি আপুর ফোন দিয়েছে ৷

* হ্যালো আপু বলো ৷ (আমি)

* কই তুই ? (রিম আপু)

* কেন বাসায় (আমি)

* তারাতাড়ি ক্যাম্পাসে আয় ৷ (রিমঝিম আপু)

ফ্রেশ হয়ে কলেজে গেলাম ৷ কলেজে ঢুকতেই অনেকে হা হয়ে তাকিয়ে আছে ৷ নিজেকেই কেমন জেনো লাগছে !!

কারন নিজের স্টাইল চেঞ্জ করেছি ৷ অগোছালো ছেলেটা আজ ফিটফাট হয়ে কলেজে এসেছে তাই হয়তো সবাই তাকিয়ে আছে ৷৷

আমি রিমঝিম আপুকে খুজতে লাগলাম ৷ 

একটু পর আপুকে দেখলাম তিন চারটা মেয়ের সাথে একাডেমিক ভবনের দিকে যাচ্ছে ৷ আমি ডাক দিলাম ৷৷

* রিমঝিম আপু ! (আমি)

আমার ডাক শুনে পিছনে ফিরে তাকালো ৷ আমি ওদের কাছে গেলাম ৷৷

* কই যাও ? (আমি)

* চুপ (আপু)

* ছেলেটা কেরে দেখতে তো খুব কিউট !! (রিমঝিম আপুর বান্ধবী)

রিমঝিম আপু তখন তার বান্ধবীর দিকে রাগি লুকে তাকালো ৷৷

* তোরা যা আমি পরে তোদের সাথে কথা বলছি ( রিমঝিম আপু তার বান্ধবিদের উদ্দেশ্য করে বললো ) 

রিমঝিম আপুর বান্ধবিরা আপুর চেহারা দেখে বুঝতে পারছে হাব ভাব তাই কিছু না বলে চলে গেলো ৷ 

* এই ছেলে তোমাকে দেখতে না খুব কিউট লাগছে (যেতে যেতে রিমঝিম আপুর এক বান্ধবি বললো)

রিমঝিম আপু চত্ত্বরে গিয়ে বসে পরলো ৷ 

আমি দুইজন বসার মতো দূরত্ব রেখে বসলাম ৷ দুজনে চুপচাপ বসে আছি ৷ 

এত রাগ কিসের কে জানে ৷ আমি তো আজ আপনি করেও বলি নি ৷ কিন্তু রিমঝিম আপুকে রাগি লুকে অনেক কিউট লাগে ।। 

আমি কিছুদিনে লক্ষ্য করেছি রিমঝিম আপু রাগলে গাল দুটো লাল হয়ে যায় ৷৷ 


* আপু আজ এত রেগে কেনো ? (আমি)

* চুপ (আপু)

* কি হলো বলছো না যে । আমি তো আজ আপনি করে বলিও নি তাহলে রাগ করে আছো যে (আমি)

* তোর কি কেউ আসবে ? (রিমঝিম আপু)

* আমার আবার কে আসবে ? (আমি)

* তাহলে মধ্যে যে এতবড় জায়গা ফাকা রেখে বসে আছিস কেন ? (রিমঝিম আপু)

* আরে পাশে বসলে সবাই নেগেটিভ মাইন্ডে করবে । কেউ ভাববে না যে তুমি আমার আপু লাগো ৷ (আমি)


রিমঝিম আপু আমার কলার ধরে নিজের পাশে টেনে বসালো ৷ 

* আমি তোর কি লাগি ভালো করে বল (রিমঝিম আপু)

* তুমি আমার সিনিয়র সেই হিসেবে আপুই তো হওয়ার কথা ৷ (আমি)

* আরেকদিন যদি এই আবাল মার্কা কথা বলেছিস তাহলে তোর খবর করে দিবো বলদ কোথা কার ৷ (রিমঝিম আপু)

তখন রিমঝিম আপুর বান্ধবি কোথা থেকে এসে জেনো পাশে বসলো ৷৷ 

তখন রিমঝিম আপু যা করলো ,,,,,,,,


চলবে

কেমন লাগলো জানাতে ভুলবেন না ৷ আগের পর্ব আমার আইডিতে দেওয়া আছে ৷৷

ধন্যবাদ

Comments

Popular posts from this blog

# How Many Teaspoons is 30 milliliters

Make Money From Picoworkers